ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সাত ঘণ্টা শিথিলের পর আবারও কারফিউ বহাল

দেশের সার্বিক পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা শিথিলের পর আবারও কারফিউ বহাল হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার আবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে কারফিউ শিথিল থাকছে। বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের বিষয়ে সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনের।


খুলনা, রাজশাহী ও বরিশালে কারফিউ শিথিল থাকবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অন্যদিকে চট্টগ্রাম এবং রংপুরে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।


এদিকে শিথিল কারফিউয়ে রাজধানীর অফিস-আদালত, বাজার-ঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন মোড়ে চলছে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি নিয়মিত টহল।


তিন দিনের সাধারণ ছুটির পর খুলেছে অফিস-আদালত। সকাল ১০টা থেকে কারফিউ শিথিলের পর, চিরচেনা চেহারায় ফিরেছে রাজধানী। তবে বাইরে বেরিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। কিছু সড়কে চলাচল বন্ধ ও যানবাহন সংকটই ছিল এর বড় কারণ।


কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা, হামলা ও ভাঙচুর শুরু হলে শুক্রবার মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করা হয়। এ সময় সাধারণ ছুটির ঘোষণা দেয় সরকার। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বুধবার থেকে অফিস খোলার ঘোষণা দেয় সরকার।

ads
ads
ads

Our Facebook Page

↑